শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১:১১ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মান কাজের উদ্বোধন-স্পীকার

logoমোস্তফা মিয়া- পীরগঞ্জ,রংপুর থেকেশুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২০, বিকাল ৭:৪ সময় 0384
পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মান কাজের উদ্বোধন-স্পীকার

পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মান কাজের উদ্বোধন-স্পীকার


প্রতিনিধি পীরগঞ্জ-রংপুর 
বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার বিকাশ ঘটিয়ে তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করবে। বর্তমান যুগে উন্নয়নের প্রধান হাতিয়ার তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর শিক্ষা। প্রতিটি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে এর ধারাবাহিকতা বজায় থাকবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক পীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করে স্পীকার আজ এসব কথা বলেন। এসময় তিনি অনলাইনে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করেন। স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সুদক্ষ ও সময়োপযোগী কার্যকর পদক্ষেপের কারণে আজ সকলে ডিজিটাল বাংলাদেশের সুবিধা ভোগ করতে সক্ষম হচ্ছে। এরই ধারাবাহিকতায় বৈদেশিক উপার্জনের ক্ষেত্র হিসেবে আইসিটি সেক্টর জায়গা করে নিবে। করোনাকালীন সংকটময় সময়ে ডিজিটাল বাংলাদেশের সুফল সকলে অনুধাবন করতে পেরেছে। স্পীকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নির্দেশনা ও তত্তবাবধানে সকলের সমন্বিত প্রচেষ্টায় ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য সন্তান বহুমুখী প্রতিভার অধিকারী বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের নামে প্রকল্প ও আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের নামকরণ স্বার্থক ও সময়পযোগী কেননা তিনি তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন।
রংপুরের জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ কে এম ছায়াদত হোসেন বকুল, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল ও পীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ তাজিমুল ইসলাম শামীম বক্তব্য রাখেন। ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক, মোস্তফা কামাল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।উক্ত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।


বিষয়- দেশগ্রাম, যোগাযোগ,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর